×

সারাদেশ

সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

Icon

ফারুক আহমদ, সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১৪ এএম

সিলেটে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: ভোরের কাগজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (নৌকা) বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন ১০ টা ৫ মিনিটে এবং ভোট দেন সোয়া দশটায়। ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতির কিছুটা কম হতে পারে। এ সময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App