×

সারাদেশ

গফরগাঁওয়ে ২ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন, প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ২

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:০১ পিএম

গফরগাঁওয়ে ২ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন, প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ড. আবুল হোসেন দীপু অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে তারা এই ভোট বর্জনের ঘোষণা দেন। 

এ সময় গফরগাঁওয়ে মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ১০৭ নম্বর ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং ইলিয়াস উদ্দিনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারি প্রিজাইডিং অফিসার ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম। 

তিনি জানান, নিয়মের ব্যত্যয় করায় উপজেলার ১০৭ নম্বর ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিনসহ ২ জনকে দায়িত্ব থেকে প্রত‍্যাহার করে গ্রেফতার করা হয়েছে।   

এদিকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর এলাকার অধিকাংশ ভোট কেন্দ্র থেকে স্বতন্ত্র  প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেয়া, নৌকায় সিল মারা এবং কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন 

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কায়সার আহাম্মদ এবং ড. আবুল হোসেন দীপু।

আবুল হোসেন দীপু খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, সুষ্ট ভোটের কোন পরিবেশ নেই। আমার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং অধিকাংশ কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মারাসহ কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। এসব বিষয়ে বার বার প্রশাসনকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। তাই আমি ভোট বর্জন করেছি। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। 

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ও ময়মনসিংহের জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, অনিয়ম করায় গফরগাঁওয়ের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জনের বিষয়ে কোন তথ‍্য নেই। 

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App