×

সারাদেশ

পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:১৩ পিএম

পুঠিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীর তাহেরপুর থেকে বাসটি পুঠিয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় বটতলা এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় এমপি সাফারি নামের যাত্রীবাহী বাসটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App