×

সারাদেশ

সোনারগাঁওয়ে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৬ জন

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম

সোনারগাঁওয়ে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৬ জন

বিপুল ভেটে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ৬ জনই জামানত হারিয়েছেন। 

নারায়ণগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহামদুল হক সোমবার এ তথ্য জানান।

ফলাফলে দেখা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার নৌকা প্রতীকে ১ লাখ ১২ হাজার ৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের এমপি জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।

এছাড়া, ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল পেয়েছেন ২৫৯ ভোট, নোঙ্গর প্রতীকে বিএনএম পার্টির এবিএম ওয়ালিউর রহমান খান পেয়েছেন ৪৬৭ ভোট, কুলা প্রতীকে বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী নারায়ণ দাস পেয়েছেন ২৫১ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আসলাম হোসাইন পেয়েছেন ৭৬৪ ভোট, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আরিফ পেয়েছেন ১৬৩ ভোট এবং ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরীকত ফেডারেশনের মো. মজিবুর রহমান পেয়েছেন ৪৮৭ ভোট।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী বলেন, প্রতিটি নির্বাচনী আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। সে হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ৬ প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App