×

সারাদেশ

সাঘাটায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম

সাঘাটায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার ভরতখালী হাটের সিএনজি স্টেশনে মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাহাঙ্গীর কবীর বোনারপাড়া থেকে সিএনজিচালিত আটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভরতখালী হাটের মোড়ে আসলে তার পথরোধ করে দুবৃর্ত্তারা। পরে তারা সিএনজি থেকে জাহাঙ্গীর কবীরকে নামিয়ে কুপিয়ে আহত করে। এতে তিনি দুই পা ও দুই হাতে মারাত্মক আহত হন। 

এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুবৃত্তর্রা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অসুস্থ থাকায় উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলা যায়নি। 

সাঘাটা থানার ওসি মমতাজুল ইসলাম জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের ওপর কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি। এনিয়ে সোমবার রাত ১১টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 

ওসি আরও বলেন, চেয়ারম্যানের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা হয়েছে। আহত জাহাঙ্গীর কবীরকে ঢাকায় নেয়া হবে বলে জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App