×

সারাদেশ

মহিববুর রহমানকে মন্ত্রিসভায় ডাক, কলাপাড়ায় আনন্দ মিছিল

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম

মহিববুর রহমানকে মন্ত্রিসভায় ডাক, কলাপাড়ায় আনন্দ মিছিল

ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়ায় সাগর পাড়ে বইছে আনন্দের বন্যা। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দ ভাগাভাগি করতে বিতরণ করেছেন মিষ্টি। 

মিছিল শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। এর আগে, বুধবার সন্ধ্যায় মো. মহিববুর রহমানের প্রতিমন্ত্রী হওয়ার এমন খবর এলাকায় জানাজানি হলে রাতেই পৌর শহরে বাদ্য বাজিয়ে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ উৎফুল্ল এলাকার মানুষ। একইভাবে পর্যটনকেন্দ্র কুয়াকাটা, মহিপুর থানা সদর, চাপলী বাজার ও রাঙ্গাবালী উপজেলা সদরে মিছিল করেছেন।

জানান গেছে, মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তী সময়ে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। এছাড়া কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

মহিববুর রহমান পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর পাড়ের ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের বাসিন্দা। তিনি তার বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App