×

সারাদেশ

সুন্দরবন রেঞ্জের গহীন অরণ্যে ১০ জেলে আটক, জরিমানায় মুক্তি

Icon

মসিউর ফিরোজ সাতক্ষীরা থেকে

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম

সুন্দরবন রেঞ্জের গহীন অরণ্যে ১০ জেলে আটক, জরিমানায় মুক্তি

সুন্দরবনের নোটাবেকী অভয়ারণ্য এলাকা। ছবি: ভোরের কাগজ

প্রজনন মৌসুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে কাঁকড়া ধরার অপরাধে মালামালসহ ১০ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর ৬টার দিকে সুন্দরবনের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে উক্ত জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের কাছ থেকে পরে বন আইনে দুই লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের আবু সাইদ, আজিকুল ইসলাম, মহসীন মোল্যা, আবুল কালাম, আরাফাত হোসেন, রাকিব আলী, মোজাফ্ফার মোড়ল, আবু হানিফ ও বিল্লাল হোসেন। 

বনবিভাগের সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অরণ্যে প্রজনন মৌসুমে কয়েকজন জেলে কাকড়া আহরণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারণ্য এলাকার একটি নদীতে অভিযান চালান। এ সময় সেখান থেকে উক্ত ১০ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও ৪’শ কেজি মা কাঁকড়াসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। জব্দকৃত কাঁকড়া গুলো এসময় নদীতে অবমুক্ত করা হয়। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন আইনে দুই লাখ টাকা জরিমানা করে মুক্তি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App