×

সারাদেশ

ফুটওভার ব্রিজের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Icon

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

ফুটওভার ব্রিজের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছবি: ভোরের কাগজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে ফুটওভার ব্রীজের দাবীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপি হাসানপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এ অবরোধে মহাসড়কের দু'দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংসদের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।

অবরোধকারী শিক্ষার্থীরা জানান, গত ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবীতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। ওইসময় আমাদেরকে এক সপ্তাহের মধ্যে ব্রীজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রীজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদেরকে আবার সড়কে বসতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি তাৎক্ষনিক মুঠোফোনে স্থানীয় এমপি (ইঞ্জি. আব্দুস সবুর)  মহোদয়কে অবগত করলে তিনি মুঠোফোনেই শিক্ষার্থীদের সাথে কথা বলে শীঘ্রই ফুটওভার ব্রীজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান। 

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি. আব্দুস সবুর বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি ফুটওভার ব্রীজ নির্মাণ করার জন্য কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। ইতোমধ্যে ফুটওভার ব্রীজ নির্মাণের বিষয়টি অফিসিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফুটওভার ব্রীজ নির্মাণ কাজ শুরু করা হবে।   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App