×

সারাদেশ

আবারও বঙ্গবন্ধু টানেলে মুরগীবাহী ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম

Icon

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

আবারও বঙ্গবন্ধু টানেলে মুরগীবাহী ট্রাকের ধাক্কা, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম

বৃহস্পতিবার কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে মুরগীবাহী ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় টানেলের ফ্রেম আর ফায়ার পয়েন্ট। ছবি: ভোরের কাগজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার মুরগীবাহী ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ফ্রেম আর ফায়ার পয়েন্ট। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোররাত পৌনে ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টানেলের ভেতর চাকা ফেটে মুরগীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ধাক্কা দেয় টানেলের গায়ে। এতে ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম। সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার চিত্র ধরা পড়ার পর সেতু কর্তৃপক্ষ এবং নেভি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। র‍্যাকার দিয়ে সরানো হয় ট্রাকটি। 

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, ভোরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা পিকআপ ভ্যানটি জব্দ করেন।

এর আগেও একাধিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় কর্ণফুলীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App