×

সারাদেশ

ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম

ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে খোকন মালিথা (৫৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর গ্রামের মৃত রুস্তম আলী মালিথার চতুর্থ ছেলে এবং সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মালিথার ভাই।

বিষয়টি নিয়ে মৃত খোকনের চাচাত ভাই ঈশ্বরদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা বলেন, গত ৯ জানুয়ারি খোকনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীতে নেয়া হয়। পরে সেখানেই নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তর করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মৃত্যুবরণ করে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় পতিরাজপুর নিজ বাড়ির পাশে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App