×

সারাদেশ

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স উদ্বোধন

Icon

এম. এ মান্নান, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

কুতুবদিয়ায় বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স উদ্বোধন

বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স। ছবি: ভোরের কাগজ

কক্সবাজা‌রের কুতুবদিয়া দক্ষিণ ধুরুং বঙ্গবন্ধু পরিবার কমপ্লেক্স এর আওতায় বঙ্গবন্ধু মসজিদ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর একনিষ্ঠ ভক্ত মুক্তিযোদ্ধা জালাল আহমদ সম্পূর্ণ নিজ উদ্যোগে পেঁচার পাড়ায় ইফাদ সাইক্লোন শেল্টারের পাশে কমপ্লেক্সটি নির্মাণ করেন। 

শুক্রবার (১৯ জানুয়ারি) জুমার নামাযের মাধ্যমে কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন।

এ সময় সাংসদ ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম সিকদার প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লী‌গের সদস্য শ‌ফিউল আলম কুতুবী, সা‌বেক উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি মাস্টার আহমদ উল্লাহ, উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আওরঙ্গ‌জেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তা‌হের সহ বি‌ভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

বঙ্গবন্ধু কম‌প্লেক্স এর প্রতিষ্ঠাতা সা‌বেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ ব‌লেন, একমাত্র বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হি‌সে‌বে তা‌কে ভালবে‌সে বঙ্গবন্ধু প‌রিবার কম‌প্লেক্স নির্মাণ করেছেন। এরমধ্যে বঙ্গবন্ধু গেইট, কেন্দ্রীয় জা‌মে মস‌জিদ, বঙ্গবন্ধু পাঠাগার, শেখ হা‌সিনা বা‌লিকা মাদরাসা, শেখ রা‌সেল বালক মাদরাসা, হা‌ফেজখানা, নুরা‌নিয়া মাদরাসা, এ‌তিম খানা, ফোরকা‌নিয়া মাদরাসা, ছাত্রছাত্রী‌দের রান্নাঘর, ঈদগাহ মাঠ, জানাজার মাঠ, পর্যটক‌দের বৈঠকখানা ইত্যাদি র‌য়ে‌ছে বঙ্গবন্ধু প‌রিবার কম‌প্লেক্স‌ এর আওতাধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App