×

সারাদেশ

মনপুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি জ্যাকব

Icon

সোহাগ মাহামুদ সৈকত মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ পিএম

মনপুরায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি জ্যাকব

মনপুরার নির্বাচন পরবর্তী প্রথম সফরে এসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন এমপি জ্যাকব। ছবি: ভোরের কাগজ

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা চতুর্থবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পর প্রথম সফরে ভোলার মনপুরায় এসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এর আগে, দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি জ্যাকব।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচন পরবর্তী সফরে এসে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কার্যালয়ের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ সময় প্রধান অতিথি নব-নির্বাচিত এমপি জ্যাকব বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার নির্দেশের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

এছাড়াও এমপি জ্যাকব চরফ্যাশন-মনপুরার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও হাজির হাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতব্বরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App