×

সারাদেশ

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন ৯ মার্চ

Icon

সাকলাইন যেবায়ের ,কুমিল্লা সদর

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচন ৯ মার্চ

ছবি: ভোরের কাগজ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী নির্বাচন হবে আগামী ৯ মার্চ।

সোমবার (২২জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

তিনি বলেছেন, এ উপ-নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

গত ২০২২ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত মেয়র হন। এর আগে টানা দুই মেয়াদে মেয়র ছিলেন বিএনপির নেতা মনিরুল হল সাক্কু। 

গত ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরফানুল হক রিফাতের মৃত্যুর পর থেকেই অভিভাবকহীন কুমিল্লা সিটি করপোরেশন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়র পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে। 

উল্লেখ্য, ২০১১ সালে দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি করপোরেশন। ওই বছরই প্রথম নির্বাচন হয়। ২০১৭ সালে পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে প্রায় তিন গুণ আয়তন বাড়ানো হয় কুমিল্লা সিটি করপোরেশনের। এ সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App