×

সারাদেশ

গোমস্তাপুরে নেসকো কর্মচারীদের মানববন্ধন

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম

গোমস্তাপুরে নেসকো কর্মচারীদের মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী ঘোষিত শতকরা ৫ ভাগ বিশেষ সুবিধা নেসকো পিএলসিতে বাস্তবায়ন কার্যকর করার দাবীতে গোমস্তাপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নেসকোর গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

নেসকোর বিদ্যুৎ শ্রমিকলীগ উপশাখা আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের উর্ধ্বগতির কারণে স্বায়িত্বশাসিত এবং সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠিত কোম্পানির জন্য গত বছরের জুলাই মাসে মূল বেতনের শতকরা ৫ ভাগ বিশেষ ভাতা প্রদানের ঘোষণা দেন। তারই প্রেক্ষিতে সরকারি সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানে কার্যকর ও বাস্তবায়ন হলেও নেসকো পিএলসিতে আজও তা বাস্তবায়ন হয়নি। তা দ্রুত বাস্তবায়ন কার্যকর করার জোর দাবী জানান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ জানুয়ারি পর্যন্ত মানববন্ধন, কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করা হবে তারা জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App