×

সারাদেশ

তীব্র শীতে গোসল করতে বলায় আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

তীব্র শীতে গোসল করতে বলায় আত্মহত্যা

ছবি: সংগৃহীত

তীব্র শীত-ঠান্ডা ও শৈত্য প্রবাহে যবুথবু সারাদেশ। এমন শীতে অনেকেই আছেন কয়েক দিন বিরতি দিয়ে গোছল করাসহ খুব প্রয়োজন না পড়লে পানিতেও হাত লাগান না। ঠান্ডা ও কনকনে বাতাসে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের জীবন-জীবিকা অচল হয়ে পরেছে। ইতোমধ্যেই তাপমাত্রার পারদ দশ ডিগ্রির নিচে নামায় ছয় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। 

এদিকে টাঙ্গাইলের সখিপুরে তীব্র শীতের মধ্যে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে ১ সপ্তাহ গোসল না করায় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে তার মা তাকে গোসল করতে বলে। পরে সে গোসল করবে না বললে লামিয়ার সঙ্গে তার মা রাগারাগি করে। একপর্যায়ে তার মা পরিবারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।

তিনি আরও জানান, পরে লামিয়াকে মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। মরদেহ স্বজনের কাছে হস্তান্তরের জন্য আইনি বিষয় প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App