×

সারাদেশ

ব্যারিষ্টার সুমন

আমি বড় বড় পাঞ্জাবি পইড়া ঢাকা ঘুরাঘুরি করার জন্য এমপি হই নাই

Icon

রাজীব দেব রায় রাজু , মাধবপুর (হবিগঞ্জ) থেকে

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ পিএম

আমি বড় বড় পাঞ্জাবি পইড়া ঢাকা ঘুরাঘুরি করার জন্য এমপি হই নাই

ছবি: ভোরের কাগজ

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার যারা ইয়াং পোলাপান আছে, ক্লিন মাধবপুর হেরা যদি লেগে থাকে আমার বিশ্বাস এই মেয়র সাহেব এখন তো সাদা পাঞ্জাবি পড়ে এসেছেন বেশিক্ষণ না দেখবেন শার্ট প্যান্ট পড়ে এসে নেমে যাবে। আমার কাজ হচ্ছে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সেন্ট (পারফিউম) থেকে নামিয়ে নিয়ে আসা। কাজে নামেন, কাজের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি মানুষের হৃদয় জয় করতে হবে। নাহলে আমার মত একজন এতিম ছেলেকে মানুষ এমপি বানাই নাই। আমি বড় বড় পাঞ্জাবি পইড়া ঢাকা ঘুরাঘুরি করার জন্য এমপি হই নাই। আমি মানুষের প্রতিটা যন্ত্রণা উপলব্ধি করতে পাড়ি এবং এই যন্ত্রণা অনুসারে আমি কাজ করতে চাই।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে মাধবপুর পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন খাল (লেক) পরিষ্কারের উদ্বোধন করতে এসে তিনি এই কথা বলেন। পৌর শহরের প্রাণকেন্দ্রে এই খালটি দীর্ঘদিন যাবত ময়লা ও কচুরি পানায় ভরা ছিল। শনিবার সকালে ক্লিন মাধবপুর সহ শত শত স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, সচেতন নাগরিকরা ময়লা পরিষ্কার করতে নামেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র শাহ মো. মুসলিম, আওয়ামী লীগ নেতা বশির আহমেদ সহ প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App