×

সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম

মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে এসিড নিক্ষেপে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

আইনজীবীদের সাথে কথা বলে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী সাথী আক্তারের ওপর এসিড নিক্ষেপ ও হত্যা মামলায় সাবেক স্বামী মো. নাঈম মল্লিককে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

আসামি ও বাদী পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। দণ্ডপ্রাপ্ত মো. নাঈম মল্লিক (৩১) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি রাতে ঘুমন্ত সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন সাবেক স্বামী মো. নাঈম মল্লিক। এসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ওইদিন রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির বারোদিন পর চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় এসিড অপরাধ দমন আইনে মো. নাঈম মল্লিককে আসামি করে মামলা করেন এবং পুলিশ আসামি নাঈম মল্লিককে গ্রেপ্তার করে।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল আলম ২০২২ সালের ১২ এপ্রিল নাঈম মল্লিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

জানা যায়, পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের জেরে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর স্বামী মো. নাঈম মল্লিককে তালাক দেন স্ত্রী সাথী আক্তার। এরপর সাথী সাটুরিয়ায় বাবার বাড়িতে থাকতেন এবং ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

.

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App