×

সারাদেশ

এমপি আবুল কালাম আজাদ

দেবিদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম

দেবিদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

ছবি: ভোরের কাগজ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেবিদ্বারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্যে দিয়ে স্মার্ট উপজেলা গড়ার কার্যক্রম শুরু করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেবিদ্বার উপজেলাকে একটি স্মার্ট, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে আমি এমপি হিসেবে শপথ নিয়েই দেবিদ্বার থেকে চাঁদাবাজি ও গোমতী নদীর রক্ষায় মাটি খেকোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।

 বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরো বলেন, দেবিদ্বার উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে সকল অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনিক ভবনে একটি অভিযোগ বক্স টানানো হবে। যাতে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারে। প্রতিমাসে আইন শৃঙ্খলা মিটিংয়ে এসব অভিযোগ পর্যালোচনা করে তাদের সমস্যা সমাধান করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মো. মতিউল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ মোহাম্মদ তরিকুজ্জামান, ওসি মো. নয়ন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলায় মোট ৮৬ হাজার ভোটারের মাঝে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হবে। এই জাতীয় পরিচয়পত্রে ২২ ধরনের সেবা পাওয়া যাবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App