×

সারাদেশ

সংবাদ প্রকাশের পর শিল্পপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম

সংবাদ প্রকাশের পর শিল্পপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে টিলা কাটার দায়ে শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফটিকছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব। 

বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু এলাকা পরিদর্শনে গিয়ে ওই প্রতিষ্ঠান কর্তৃক টিলা কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও সঙ্গীয় ফোর্স।

আরো পড়ুন: মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে

পরে শুক্রবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বাদী হয়ে ফটিকছড়ি থানায় হালদা অর্গানিক ফ্রুটস এন্ড মডার্ন হর্টিকালচারের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নাদের খানসহ ৪ জনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- নাদের খানের কর্মচারী ও স্কেভেটর ড্রাইভার গৌতম দাস, স্কেভেটর মেকানিক সমর পাল ও সুপারভাইজার ফয়সাল নেওয়াজ খান।

আরো পড়ুন: বাংলাদেশের মানুষের সক্ষমতা বেড়েছে

জানতে চাইলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, সরকারি অনুমতি ছাড়া টিলা কাটার অপরাধে শিল্পপতি নাদের খানসহ মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

উল্লেখ্য, "ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে কাটা হচ্ছে টিলা "এই শিরোনামে গত ২২ জানুয়ারি দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হয়। মূলত এর পরই টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App