×

সারাদেশ

তাড়াশে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জন গ্রেপ্তার

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম

তাড়াশে হত্যা মামলার প্রধান আসামিসহ ২জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে শুক্রবার রাতে (২ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ ও র‌্যাব-১, গাজীপুরের যৌথ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুস্য নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার এজাহারনামীয় ২ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার ভাটরা গ্রামের নজরুল ফকিরের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮), মৃত ইসমাইলের ছেলে মো. নজরুল ফকির (৪৮)।

আরো পড়ুন: তিতাসে ময়লার ভাগাড়ে পাওয়া গেছে নবজাতক শিশু

র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটরা গ্রামের ধৃত আসামি নজরুল ফকিরের সাথে মামলার বাদী মো. জহির উদ্দিনের পারিবারিক কলহ ছিল। সেই শত্রুতার জেরে গত ৮ জানুয়ারি আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে মো. জহির উদ্দিনের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী ও মাকে বাঁশের লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে গুরুত্বর আহত করে। 

আরো পড়ুন: সংবাদ প্রকাশের পর শিল্পপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। মারাত্মক আহত ফাতেমা বেগম (৬০)-এর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে নিহত ফাতেমার ছেলে বাদী হয়ে তাড়াশ থানায় গত ১২ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করে। র‌্যাব ধৃত আসামিদের গ্রেফতার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাড়াশ থানায় হস্তান্তর করেছেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App