×

সারাদেশ

মনপুরায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Icon

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪০ পিএম

মনপুরায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলার মনপুরায় কিশোরীদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্কুল পড়ুয়া কিশোরীদের বয়সন্ধিকালীন রোগ-বালাই, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়। দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর অধীনে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এই প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: বিশ্বরম্ভপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবক খুন

ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান তানিম ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা মো. মাহতাব উদ্দিন ভূঁইয়া।

প্রশিক্ষণ শেষে স্কুলের একশত দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই খাতা বিতরণ করা হয়। এছাড়া ইরেসপো প্রকল্পের আওতায় “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” স্লোগানে সঞ্চয়পত্র গ্রহণ করা হয়। এই সঞ্চয়পত্র উপজেলায় দুই শত শিক্ষার্থীর কাছ থেকে গ্রহণ করা হবে।

আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সহকারী কর্মকর্তা (ইরেসপো) মো. মাহাবুর রহমান, মাঠ সংগঠক জহিরুল ইসলাম, মোকাম্মেল হোসেন সহ ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App