×

সারাদেশ

সিঙ্গাইর কুদ্দুস হত্যা ঘটনায় মামলায় দুই এসআই ক্লোজ

Icon

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম

সিঙ্গাইর কুদ্দুস হত্যা ঘটনায় মামলায় দুই এসআই ক্লোজ

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর এলাকায় ৩ প্রতিবন্ধী সন্তানের জনক আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে  থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত কুদ্দুসের স্ত্রী শিউলি বাদী হয়ে আবু কালামকে প্রধান আসামী করে রবিবার (৪ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে এ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফিরোজকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ২ এসআই আব্দুস সালাম মিয়া ও এএসআই আব্দুল আজিজকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত  করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, এজাহারভুক্ত আসামি হারুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তামাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইদফায় সংঘর্ষে কয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী ।

এদিকে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান ও রবিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App