×

সারাদেশ

মির্জাগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

Icon

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

মির্জাগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাঁটিবুনিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর ঝাঁটিবুনিয়ার মো. নুর হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৭) ও উত্তর সুবিদখালীর আ. সালাম গাজীর ছেলে রাইয়ান ইসলাম গাজী (১৯)।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই আসামিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App