×

সারাদেশ

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম

বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই চালকসহ নিহত ৩

কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চকরিয়ার হারবাং ইউনিয়নে আরএফএল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া জানান।

দুই চালকের সঙ্গে বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক মাহবুবুল বলেন, ঈগল স্পেশাল সার্ভিস নামের একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ওষুধ কোম্পানি স্কয়ারের কাভার্ডভ্যান। “সামনাসামনি সংঘর্ষের পর দুটি বাহনই দুমড়েমুচড়ে যায়। বাসটি সড়ক ছেড়ে নেমে যায় নিচের ধানক্ষেতে। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক ও এক নারী যাত্রী মারা যান।”

পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App