×

সারাদেশ

পূর্বধলায় ট্রাকের ধাক্কায় ২ সিএনজির যাত্রী নিহত

Icon

তিলক রায় টুলু, পূর্বধলা থেকে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম

পূর্বধলায় ট্রাকের ধাক্কায় ২ সিএনজির যাত্রী নিহত

প্রতীকী ছবি

পূর্বধলায় ট্রাকের ধাক্কায় সিএনজির চালক আনোয়ার হোসেন (৩০) ও সিএনজির যাত্রী মোহিদ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় অপর একজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত সিএনজির চালক আনোয়ার হোসেন উপজেলার জালশুকা গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও মোহিত মিয়া উপজেলার জারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকের হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি সড়কের আটকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন: মেয়র পদে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে শ্যামগঞ্জ এলাকা থেকে দুইজন যাত্রী নিয়ে একটি সিএনজি উপজেলার জারিয়া যাওয়ার পথে উপজেলার আতকাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই সিএনজি চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়, গুরুতর অপর একজন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

পূর্বধলা থানার ওসি মো. রাশেদুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন নিহত দুইজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App