×

সারাদেশ

পেট্রাপোল কাস্টমসে স্বর্ণের বারসহ এক নারী পাসপোর্ট যাত্রী আটক

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর)

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

পেট্রাপোল কাস্টমসে স্বর্ণের বারসহ এক নারী পাসপোর্ট যাত্রী আটক

ভারতের পেট্রাপোল কাস্টমসে ৪৬৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ নাজনীন নাহার নামে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী আটক হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল কাস্টমসে নিরাপত্তায় নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাকে আটক পূর্বক এ স্বর্ণেরবার উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানায় হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।

আটককৃত স্বর্ণপাচারকারী নাজনীন নাহার ঢাকার খিলগাঁও এলাকার ভুঁইয়াপাড়ার আলতাফ হোসেনের স্ত্রী।

আরো পড়ুন: দুইদিন আড়াই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ভারতের পেট্রাপোল কাস্টমস ও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, নাজনীন নাহার বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস পার হয়ে ভারতের পেট্রাপোল কাস্টমসে পৌঁছালে তার গতিবিধিতে সন্দেহ করেন বিএসএফ। এসময় তার শরীর তল্লাশির এক পর্যায়ে পেটের ভিতর পায়ুপথে লুকিয়ে রাখা ৪পিস স্বর্ণের বার পাওয়া যায়।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাস্টমস কর্তৃপক্ষ ইতোমধ্যে ৪টি স্ক্যানিং মেশিন স্থাপন করে। এর একটি মোবাইল স্ক্যানার স্থাপন করা হয় বেনাপোল বন্দরের বাইপাস সড়কের পণ্য প্রবেশ দ্বারে। অত্যাধুনিক এ মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক, মাদক, অস্ত্র ও মিথ্যা ঘোষণার পণ্য শনাক্ত করতে সক্ষম। 

আরো পড়ুন: এক জালে ধরা পড়েছে ৭ লাখ টাকার মাছ

এছাড়া, বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন-কাস্টমস ও রেল ষ্টেশনে চোরাচালান রোধে আরো ৩টি স্ক্যানিং মেশিন বসানো হয়। স্ক্যানিং মেশিনগুলো কাস্টমসের পক্ষে পরিচালনা করে আসছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস। তবে এ মেশিনগুলোর ৩টিই যান্ত্রিক ত্রুটিতে পড়ায় গেল ৪ মাস ধরে স্কানিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। যে কারণে অবাধে আমদানি পণ্য ও পাসপোর্ট যাত্রীর মাধ্যমে স্বর্ণ ও মিথ্যা ঘোষণা দিয়ে চোরাচালান পণ্য পাঁচার ব্যাপক হারে বেড়েছে। এছাড়া ঢাকা-কলকাতা রুটে যাত্রী নিয়ে চলাচলকারী পরিবহনগুলোর অনেকেই জড়িয়ে পড়ছে এসকল চোরাচালানে।  

কাস্টমসের পক্ষে স্ক্যানিং মেশিন তদারকিতে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ফাইবার এ্যাসোসিয়েটসের বেনাপোল অফিস ব্যবস্থাপক বনি আমিন জানান, স্ক্যানিং মেরামত করতে বড় অংকের অর্থের প্রয়োজন। সেটি চুক্তি অনুযায়ী কাস্টমস ব্যয় বহন করার কথা থাকলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় স্ক্যানিং ৩টির কার্যক্রম বন্ধ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App