×

সারাদেশ

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিলো ছেলে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম

বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষা দিলো ছেলে

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিলো এক শিক্ষার্থী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান রুবাইয়াত আলম নামের ওই শিক্ষার্থীর বাবা।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, রাতে তার বাবা ইউপি সদস্য সফিউল আলম সুরুজ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বৃহস্পতিবার দুপুরে দাফনের সিদ্ধান্ত হলে মৃত্যুশোকে কাতর রুবাইয়াত আলমকে বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো।

প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, বৃহস্পতিবার প্রথম দিনে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে।

তিনি আরো বলেন, বিদ্যালয়ের মেধাবী ছাত্র রুবাইয়াত আলম। পরীক্ষার একদিন আগে বাবার মৃত্যুতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার এই কঠিন সময়ে আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সাহস যুগিয়েছি। সে নিজেকে সামলে প্রথম দিনে বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App