×

সারাদেশ

মৌলভীবাজারে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম

মৌলভীবাজারে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার রাজনগরের ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাশস্ত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু মিয়া (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।

আহতরা হলেন দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App