×

সারাদেশ

গুলিবিদ্ধ নারীসহ টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০০ পিএম

গুলিবিদ্ধ নারীসহ টেকনাফে ৫ রোহিঙ্গার অনুপ্রবেশ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের টেকনাফ দিয়ে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ মোট ৫জন অনুপ্রবেশ করেছে। বিকেল ৪টার দিকে মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে চলে আসেন তারা। এদের মধ্যে নৌকার মাঝিমাল্লাও রয়েছেন। টেকনাফের সাবারাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, নাফ নদী পাড়ি দিয়ে বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে ৫ রোহিঙ্গা এসে আমাদের জেটি ঘাটে পৌঁছায়। পরে আমরা বিজিবিকে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। শুনেছি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে চিকিৎসা নিতে এসেছেন। 

এ বিষয়ে জানতে ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহিউদ্দিন আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App