×

সারাদেশ

কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯ এএম

কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চাপায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। নিহত ৪ যাত্রী একই গ্রামের বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজের খোঁজে যাচ্ছিলেন। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল (৬৫), একই গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী (৪২)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে ৪ জন একত্রে জীবিকার তাগিদে অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌঁছালে মহাসড়কের সার্ভিস লাইনে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন গুরুত্ব আহতাবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে। 

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App