×

সারাদেশ

রাজশাহীতে দুই শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইইডিসিআর

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

রাজশাহীতে দুই শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান করছে আইইডিসিআর

রাজশাহীতে দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তিন সদস্যের বিশেষজ্ঞ দল ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এদিন সকাল ১০টা থেকে আইইডিসিআরের দলটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর নিপাহ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ওই দুই শিশুর বাবা মিজানুর রহমান ও মা পলি খাতুনের সঙ্গে কথা বলেন। তারা নিহত দুই শিশু ও তাদের মা-বাবার রোগের কেস হিস্ট্রির বিষয়ে শোনেন। এছাড়া নিহতদের পাকস্থলী থেকে সংগ্রহ করে রাখা নমুনা তারা নিয়েছেন।

এ সময় রামেক হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকরাও আইইডিসিয়ারের বিশেষজ্ঞ টিমের সঙ্গে কথা বলেন। পরে তারা রাজশাহীর চারঘাটের উদ্দেশ্যে রওনা দেন।

আরো পড়ুন: মেঘনায় সরকারি জলাশয়ের পানি নিষ্কাশনে কয়েক শতাধিক মানুষের ভোগান্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ বলেন, নিহত দুই শিশু ও তার মা-বাবা আসলে কোনো অজানা রোগে আক্রান্ত কি না তার সঠিক কারণ বের করা প্রয়োজন। তাই আইইডিসিআরের তিন সদস্য অধিকতর তদন্তের জন্য রাজশাহী এসেছেন। মৃত্যুর সঠিক কারণ বের করতে তারা কাজ করছেন। ঢাকায় পাঠানো আগের নমুনাও পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এছাড়া ওই দুই শিশুর পাকস্থলীর খাবারের নমুনা হাসপাতালে সংরক্ষণ করে রাখা ছিল। সেই নমুনাও তারা সংগ্রহ করেছেন। এটি ঢাকার ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে দেখা হবে যে, খাবারে কোনো বিষক্রিয়া ছিল কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App