×

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ফুট লম্বা একটি ইরাবতী মৃত ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের অংশে উপরের চামড়া উঠানো ছিলো। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটার সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।

বনবিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সৈকতে ডলফিনটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ডলফিনটিকে মাটিচাপা দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি সকালে জোয়ারের পানিতে ভেসে এসেছে। পরে বনবিভাগকে খবর দেয়া হয়। 

আরো পড়ুন: বাংলাবান্ধায় ভারতীয় বন্য হাতি, আতঙ্কে এলাকাবাসী

স্থানীয়দের ধারণা গভীর সমুদ্রে জেলেদের জালে আটকে পরে ডলফিনটি মারা গিয়ে ভেসে এসেছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিসের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে ফের এই ডলফিনটি আসলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি যে, কেন প্রতিবছর এমন পরিবেশের সৃষ্টি হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছেড়ে যে বাসায় উঠতে পারেন সাহাবুদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App