×

সারাদেশ

মাতৃভাষা দিবসে হিন্দি গান বাজিয়ে নৃত্য! সমালোচনার ঝড়

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

মাতৃভাষা দিবসে হিন্দি গান বাজিয়ে নৃত্য! সমালোচনার ঝড়

ছবি: ভোরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে নগড়পাড় এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের ৭২ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে বিদেশি গান বাজানোয় ওই এলাকায় সমালোচনার ঝড় বইছে। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নগড়পাড় এলাকায় মুরাদনগর সানরাইজ মডেল স্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে গানের তালে তালে নৃত্য করে একাধিক কিশোর-কিশোরী।

ওই স্কুলের সহকারী শিক্ষক ও মুরাদনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগমের নিজের ফেইসবুক আইডি থেকে লাইভ করার ১০ মিনিটেরও বেশি সময়ের একাধিক ওই ভিডিওগুলোতে দেখা যায়, মঞ্চে অতিথিদের সামনে হিন্দি ও বাংলা গানের তালে তালে নৃত্য পরিবেশন করছে কিশোর-কিশোরীরা।

এসময় প্যান্ডেলভর্তি শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারাও গানের তালে তালে উচ্ছ্বাস প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা ও ফেইসবুক লাইভে এ অনুষ্ঠানটি দেখা অনেক দর্শক।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবলীগের সাবেক নির্বাহী সদস্য তরিকুল ইসলাম দিপু বলেন বলেন, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক লিপি আক্তার ও ওই স্কুলের সহকারী শিক্ষক উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম কলির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল বলেন, ভাষা শহীদদের সুবর্ণ জয়ন্তীতে হিন্দি গান বাজিয়ে নৃত্য করবে, এটা মেনে নেয়া যায় না।  দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আজকের দিনটির সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা নিপা মুঠোফোনে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে এবং ওই বিদ্যালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App