×

সারাদেশ

ঝালকাঠিতে সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Icon

ঝালকাঠি শহর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম

ঝালকাঠিতে সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির ১১০০ সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমায়েত উদ্দিন খান জানান, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে আগাই মাস শ্রম দিয়ে করলা, বেগুন, চাল কুমড়া রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফুল, করলা এবং বেগুন আসতে শুরু করেছে। রাতের আধারে প্রায় ফুল ও ফল আসা প্রায় ৫০০ করলা গাছ, ৪০০ চাল কুমড়া ও ২০০ বেগুন গাছ ছিড়ে ও উপড়ে নিয়েছে। 

হেমায়েত উদ্দিন এর বিচার দাবি করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয়টি দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App