×

সারাদেশ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ওষুধসহ চোরাকারবারি আটক

Icon

সাতক্ষীরা থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ওষুধসহ চোরাকারবারি আটক

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে নদী পথে বিপুল পরিমাণ ওষুধনিয়ে বাংলাদেশে প্রবেশ কালে সাতক্ষীরা শ্যামনগরের পাঁচ নদের মোহনা কালিন্দি নদী থেকে এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশন সদস্যরা উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

আটক চোরাকারবারি আরিফ হোসেন (৩৩) শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের সামছুর শেখের পুত্র। 

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীন বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা পাঁচ নদের মুখ কালিন্দী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

এসময় সন্দেহজনক একটি কাঠের ডিঙি নৌকা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চোরাকারবারি চক্রের মূলহোতা আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় একটি দা এবং কাঠের ডিঙি নৌকাটিও জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় ওষুধের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। তিনি আরো জানান, এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App