×

সারাদেশ

আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, ২ হজ্বযাত্রী নিহত

Icon

এস কে হাসান, আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, ২ হজ্বযাত্রী নিহত

ছবি: সংগৃহীত

আশাশুনি-সাতক্ষীরা সড়কে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ্বযাত্রী নিহত ও অপর ৩ যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে সড়কের বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাইকগাছা উপজেলার গজালিয়া ইউনিয়নের মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। এরা দুজনই ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। 

আরো পড়ুন: ঝিকরগাছায় কাঠ বোঝাই নছিমন উল্টে চালক নিহত

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯), আছিয়া খাতুন (৪৫), হুমায়ুন কবির (৪৮) ও ফজিলা খাতুন (৬০) পাইকগাছা থেকে ইজিবাইকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ঘটনাস্থান নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যায়। 

আশাশুনি থানার এএসআই মহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট শেষ করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App