×

সারাদেশ

এবার প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী, করলেন বিয়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম

এবার প্রেমের টানে মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী, করলেন বিয়ে

প্রেমের টানে ইন্দোনেশীয় এক তরুণী বাংলাদেশে এসেছেন। সিঙ্গাপুরে কাজের সুবাদে পরিচয় হয় বাংলাদেশি তরুণ শামীম মাদবর (৩০) ও ইন্দোনেশীয় তরুণী ইফহার (৩০)। সেখানে থাকা অবস্থাতেই প্রথমে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামীমের। 

প্রেমের দুই বছর পর ইন্দোনেশীয় তরুণী শামীমকে বিয়ে করতে চলে আসে তার বাংলাদেশের গ্রামের বাড়িতে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে তাদের বিয়ে হয়।

জানা গেছে, চলতি বছরের ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম মাদবর। বাড়িতে এসেই তিনি ইফহার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা পরিবারকে বলেন। পরে তার পরিবার মত দিলে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইন্দোনেশীয় তরুণী। 

শামীমের পরিবার তাকে সানন্দে গ্রহণ করেন। শুক্রবার জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান হয়। বিদেশি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েকে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছে।

শামীমের আত্মীয়রা জানান, ইফহার সঙ্গে আমরা ফোনে বিভিন্ন সময় কথা বলেছি। মেয়ে খুবই ভালো। বাড়িতে ছেলের পরিবার প্রথমে বিয়েতে মত না দিলেও পরে সবাই রাজি হয়। মেয়ের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছি। তারাও রাজি।

শামীম বলেন, ইফহা ইন্দোনেশীয় হলেও সিঙ্গাপুর থাকে। ওখানে থাকা অবস্থাতে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরে দেখা-সাক্ষাৎ হয়। ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্ক প্রেমে গড়ায়। আমাদের কারও পরিবারই রাজি ছিল না। আমরা পরস্পরের পরিবারকে বুঝিয়েছি। পরে তারা বিয়েতে রাজি হয়।

ইন্দোনেশীয় তরুণী ইফহা বলেন, আমি খুবই খুশি শামীমকে পেয়ে। শামীম খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশিয়া বেড়াতে যাবো বাবা-মায়ের কাছে। আমাদের জন্য সবাই দুআ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App