×

সারাদেশ

থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৪ পিএম

থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজশাহীর দুর্গাপুরে থানার সামনে কর্তব্যরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ উঠেছে সেলিম (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দূর্গাপুর থানার সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত ওই পুলিশ সদস্যের নাম ফিরোজ। অভিযুক্ত সেলিম দূর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামের আনসার আলীর ছেলে। 

পুলিশ জানায়, দুপুরের দিকে থানার সামনে কর্তব্যরত অবস্থায় ছিল কনস্টেবল ফিরোজ। এসময় সেলিম নামের ওই যুবক হাতে চাকু নিয়ে অতর্কিত ওই পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের বুকের নিচে আঘাত করে সে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম জানান, ওই যুবককে আটক করা হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আসলে কি কারণে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছে সেটা তদন্ত শেষে পরবর্তীতে জানানো যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App