×

সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর বুড়িগঙ্গায় মিলল ব্যবসায়ীর লাশ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

নিখোঁজের ৩ দিন পর বুড়িগঙ্গায় মিলল ব্যবসায়ীর লাশ

নিখোঁজের তিনদিন পর রাজধানী বুড়িগঙ্গা নদীতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেক মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদঘাট এলাকায় বুড়িগঙ্গায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে নৌ পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া।

নিহিত সাদেক মিয়া (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দ এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি মোগরাপাড়া আম্বিয়া প্লাজায় বিসমিল্লাহ বোরকা হাউজের মালিক ছিল। 

নিহতের বড় ভাই শফিক মিয়া বলেন, গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লী থেকে পাইকারি বোরকা কিনে আনতে যায় সাদেক মিয়া। ওই দিনই ফেরার পথে নদী পার হওয়ার সময় এমভি কুয়াকাটা -১ ও এ আর খান -১ নামের লঞ্চ দুটি প্রতিযোগিতার মাঝখানে সাদেক পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়। 

বৃহস্পতিবার রাতে সাদেক মিয়া বাসায় না ফেরায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ জিডি করি। পাশাপাশি নিখোঁজ বিজ্ঞপ্তি টানিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। আজ দুপুরে পুলিশ লাশটি উদ্ধারের সময় লঞ্চের পাখার সঙ্গে লেগে ক্ষতবিক্ষত অবস্থায় নিহত সাদেক মিয়ার লাশ উদ্ধার করেন। পরে হাসপাতালে মর্গে গিয়ে আমরা লাশ শনাক্ত করি।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বলেন, নৌ দুর্ঘটনার পরে নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা নদীতে তল্লাশি চালিয়েছি। তবে সে সময় নিহত কারো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুজন নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। আজ সর্বশেষ সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App