×

সারাদেশ

তাহিরপুরে ২০৩ বোতল ভারতীয় মদের চালনসহ ৪ যুবক গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

তাহিরপুরে ২০৩ বোতল ভারতীয় মদের চালনসহ ৪ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদের চালানসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের জালালপুর গ্রামের আ. হাসিমের ছেলে দীন ইসলাম (২৪), বাদাঘাট ইউনিয়নের মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬) এবং লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯)।

আরো পড়ুন: ৯৯৯ কল করে উদ্ধার হলো হারিয়ে যাওয়া ৩১ কিশোর

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে উপজেলার মোদেরগাঁও এলাকার বালুচরে কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ নিয়ে অবস্থান করছে। এমন খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন, এএসআই বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম পার্শ্ববর্তী লাউড়েরগড় বাজারে অবস্থান নেয়। পরে বালুচর এলাকায় গেলে চারটি প্লাস্টিকের বস্তায় ভরে রাখা ২০৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এসময় ওই ৪ যুবককেও গ্রেপ্তার করা হয়।

তাহিরপুর থানার ওসি কাজী মো. নাজিম উদ্দিন মাদকের চলানসহ ৪ যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন, পুলিশের মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App