×

সারাদেশ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০৩:০৮ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে  ২ জনের মৃত্যু

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ৭টা ও বেলা ১১টার দিকে পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডুমুর উপজেলার মুকুটপাড়া গ্রামের হাকিমের ছেলে রাব্বানী (২৫)। তিনি স্থানীয় একটি কারখানার শ্রমিক। তবে কোনাবাড়ি খোলাপাড়া এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলগেট সংলগ্ন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার কানে হেডফোন লাগানো ছিল। এমন সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দিলে তার দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। অপরদিকে সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি খোলাপাড়া রেললাইনে এক যুবকের ছিন্ন বিচ্ছন্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা কোনাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

কোনাবাড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু রেললাইনে মরদেহ পাওয়া গেছে এজন্য রেলওয়ে পুলিশকে কবর দেয়া হয়েছে।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App