×

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মদপানে দুইজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১০:০১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মদপানে দুইজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিন (৪৫ ) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের কাদেরুল ইসলাম (২৫)। তারা দুজনই  কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় দুলাল উদ্দিন সরকারের বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

আরো পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

স্থানীয়রা জানায়, তারা দুজনেই পেশায় কসাই। গেল রাতে তারা অতিরিক্ত দেশীয় মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই হেলাল ও কাদেরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, হেলাল ও কাদেরুলের স্বজনরা তাদের উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতরাতে তাদের মৃত্যু হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App