×

সারাদেশ

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হচ্ছে না কঙ্কাল চুরি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৫:১৫ পিএম

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হচ্ছে না কঙ্কাল চুরি

মানিকগঞ্জের একটি কবরস্থান থেকে এক রাতেই ১৮টি কঙ্কাল চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে, পুলিশের দাবি ওই কবরস্থান থেকে একটি কঙ্কাল মিসিং হতে পারে। শনিবার (২ মার্চ) রাতে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল এলাকার জান্নাতুল বাকি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩ মার্চ) সকালে কবরস্থানের পাশ দিয়ে স্থানীয়রা যাওয়ার সময় বিষয়টি অনুমান করতে পেরে তারা থানা পুলিশকে অবহিত করেন।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কবরস্থান হওয়ায় এর আগেও এখান থেকে বেশ কিছু কঙ্কাল চুরি হয়েছে। পরে ইউনিয়নের পক্ষ থেকে কবরস্থানে বেশ কিছু সোলার লাইট স্থাপন করা হয়েছে। এরপরও, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় মানুষের মাঝে বিরাজ করছে হতাশা এবং আতঙ্ক।

শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার দৈনিক ভোরের কাগজকে জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই সময় পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ১৮ টি কঙ্কাল চুরির কোন প্রমাণ সেখানে পাওয়া যায়নি। ১টি কঙ্কাল মিসিং হতে পারে বলে তিনি জানিয়েছেন। কবরস্থানটি একেবারেই নির্জনস্থানে এবং অরক্ষিত হওয়ার কারণে এ ধরণের ঘটনা ঘটতে পারে। তবে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App