×

সারাদেশ

হোটেল লং বিচে অভিযান, জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

হোটেল লং বিচে অভিযান, জরিমানা

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ৪৬ জনের মৃত্যুর ঘটনার পর সারাদেশে ব্যাপক অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। সারাদেশের মতো কক্সবাজারে হোটেলে ও রেস্তোরাঁয় অভিযানে নেমেছে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বিচকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় পাওয়া গেছে। অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের দুই মাসের সময় বেধে দেয়া হয়েছে।

অভিযান নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  নওশের ইবনে হালিম গণমাধ্যমকে বলেন, কক্সবাজার হোটেল ও রেস্টুরেন্টের ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা সেটা দেখতে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,  ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন।  আগুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App