×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

Icon

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৩৯ এএম

সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

ছবি: ভোরের কাগজ

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোররাতে আশাশুনি উপজেলার দরগাহপুর কাঁদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) এবং একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় আহত অবস্থায় একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষকে (১৯) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ এবং আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে যোগ্য অনুষ্ঠানে যোগ দেন । সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে পথে দরগাহপুর কাঁদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের এসে তাদের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এবং ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে ব্রিজের গর্তের ভেতর দুইটি মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করি। পরে মরদেহ ও মটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, বুধবার (৬ মার্চ) ভোর রাতে তালা থেকে কালিগঞ্জে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী ৩ মোটরসাইকেল আরোহী। পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App