×

সারাদেশ

তিন বছর পালিয়ে শেষ রক্ষা হলো না রাসেলের

Icon

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০১:২০ পিএম

তিন বছর পালিয়ে শেষ রক্ষা হলো না রাসেলের

দীর্ঘ তিন বছর ধরে পলাতক থাকার পরে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হল রাসেল হোসেন(২৮)।  

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রাম থেকে গ্রেপ্তার  করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া রাসেল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে। সে একটি মাদক মামলায় দীর্ঘদিন যাবত পলাতক ছিল বলে জানায় পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, রাতে  গোপন সংবাদ পেয়ে আসামি রাসেল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাসেলের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলা নং- জি আর-৫৯৫/২১। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App