×

সারাদেশ

৯৪ কোটি টাকা ব্যয়ে পদ্মার তীর সংরক্ষণ কাজ শুরু

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৮:৪১ পিএম

৯৪ কোটি টাকা ব্যয়ে পদ্মার তীর সংরক্ষণ কাজ শুরু

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

বুধবার (৬ মার্চ) বিকেলে পদ্মা নদীর হারুকান্দি থেকে ধুলসুরা ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার তীর সংরক্ষণের জন্য জিও ব্যাগ ফেলার কাজ উদ্বোধন করেন তিনি।

আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে ভুল সেটে পরীক্ষা দিলেন ৫৭০ শিক্ষার্থী

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই তীর সংরক্ষণ কাজ করছে। তীর সংরক্ষণের এই কাজে ব্যয় হবে মোট ৯৪ কোটি টাকা। এতে করে নদী ভাঙন থেকে দুটি ইউনিয়নের বেশকিছু গ্রাম রক্ষা পাবে বলে সংসদ সদস্য টুলু বলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App