×

সারাদেশ

বিয়ে পাগল শহীদুল

১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রীকে নির্যাতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১২:৩২ এএম

১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রীকে নির্যাতন

ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে গত ২০ বছরে ১৬টি বিয়ে করার পর ১৭তম বিয়ে করতে বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শহীদুল ইসলাম নামে এক যুবকের ওপর। ১৬তম স্ত্রী রিনা আক্তার এমন অভিযোগ করেন।

উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে শহীদুল ইসলাম বছরে বছরে বিয়ে করে থাকেন এমন দাবি তার স্ত্রী রিনা আক্তার ও স্থানীয়দের। বছর শেষ হতে না হতেই তিনি স্ত্রীদের তালাক দেন। গত ২০ বছরে তিনি ১৬টি বিয়ে করে ১৫ জনকে তালাক দিয়েছেন। ১৬তম স্ত্রী রিনাকে গত বছর ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন। তার চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। ১৭তম বিয়ে করতে বিয়ে পাগল শহীদুল উঠেপড়ে লেগেছে। এতে ১৬তম স্ত্রী রিনা আক্তার বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শহীদুল রিনা আক্তারকে সোমবার দুপুরে বেধড়ক মারধর করে। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রিনা অভিযোগ করে বলেন, আমার স্বামী শহীদুল ইসলাম এ পর্যন্ত ১৬তম বিয়ে করেছেন। ১৭তম বিয়ে করতে এখন উঠেপড়ে লেগেছেন। এতে আমি বাঁধা দেয়ায় আমাকে মারধর করেছে সে।

তিনি আরো বলেন, প্রতি বছর শহীদুল বিয়ে করেন। আমার বিয়ের বয়স এক বছরের বেশি হয়েছে তাই এখন আর আমাকে ভালো লাগে না। তাই আবারো বিয়ে করতে চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শহীদুল বছরের শুরুতে বিয়ে করেন। এ পর্যন্ত অনেক বিয়ে করেছেন। বর্তমানে আবারো বিয়ে করবে বলে শুনেছি।

রিনার মা মাজেদা বেগম বলেন, আবারো বিয়ে করতে বাঁধা দেয়ায় আমার মেয়েকে মারধর করছে। আমি এ ঘটনার শাস্তি দাবি করছি।

শহীদুল ইসলাম স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে বলেন, বিয়ে করা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এতোগুলো বিয়ে করিনি।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App