×

সারাদেশ

মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১১:৪৬ এএম

মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত এবং এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত দুইজনের মধ্যে একজন পাবনার সাঁথিয়া উপজেলার পুনডুরিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪৫), অপর আরেকজন পুরুষের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল ইমরান ট্রাভেলস নামে এক যাত্রীবাহী বাস। বাসটিতে ৩০ জনের মতো যাত্রী ছিল। এটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আরো পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি আটজন হাসপাতালে ভর্তি আছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, রাতে আমরা মহাসড়কে টহল গাড়ি নিয়ে ডিউটি করছিলাম। রাত ২টা ৫ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় বাস জব্দ আছে। নিহত এক ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়েছে। যার পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App