×

সারাদেশ

প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১২:০৩ পিএম

প্রেমিকার বিয়ের খবর শুনে প্রেমিকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে প্রেমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গুঞ্জন উঠেছে প্রেমিকার বিয়ের খবর শুনেই গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এই প্রেমিক। আত্মহত্যা করা ওই প্রেমিকের নাম মারুফ হাওলাদার (১৭)।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মারুফের বাড়ির ঘরসংলগ্ন এক গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মারুফ হাওলাদার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের বাহাদুর হাওলাদারের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মারুফের বাড়ির ঘরসংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

আরো পড়ুন: ১৭তম বিয়ে করতে ১৬তম স্ত্রীকে নির্যাতন

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের ভূঁইয়াকান্দা গ্রামের ১৪ বছরের এক তরুণীর সঙ্গে মারুফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই মাস আগে বিষয়টি জানতে পারে ছেলে-মেয়ের পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে মারুফের এক স্বজন জানান, এ ঘটনার দুই তিন মাস আগে ওই মেয়েকে নিয়ে মারুফ তাদের ঘরে ওঠে। পরে দুই পরিবার ও স্থানীয় লোকজন তাদের বুঝিয়ে শুনিয়ে মেয়েকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তখন বলা হয় প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দেয়া হবে। কিন্তু বুধবার রাতে মারুফের প্রেমিকাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়া হয়। এই খবরের পর থেকে মারুফ নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারুফের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে প্রেমিকার বিয়ের খবর শুনে সে আত্মহত্যা করেছে। তবে মেয়ের পরিবারের দাবি, মারুফের সঙ্গে তাদের মেয়ের কোনো সম্পর্কই ছিল না।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  ঘটনা সম্পর্কে যতটুকু জেনেছি, প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার নাকি বুধবার বিয়ে হয়েছে। সম্ভবত ওই আবেগ থেকেই এই কাজ (আত্মহত্যা) করেছে বলে প্রাথমিক ধারণা করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App